প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা
একটি বাংলাদেশ অনলাইন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্ক ও পরামর্শমূলক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “একটা দায়িত্বে আছি, সবকথা বলতে পারি না। তবে সব দেখছি এবং শিখছি। যারা জয়ী তাদের আল্লাহপাক হটকারিতা এবং অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দিন। যারা পারেনি, তারা অনর্থক গলাবাজি না করে অন্তত জীবনে প্রথমবারের মতো হলেও আত্মবিশ্লেষণে বসুন।”
উপাচার্য আরও লিখেছেন, নতুন প্রজন্ম আর কোনো ধরনের “আওয়ামী বাকশালি বয়ান” গ্রহণ করবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ঠিক করতে হবে, আপনারা কি সেই রাস্তাতেই হাটবেন? ব্যক্তিগতভাবে কে জিতল বা কে হারল, তাতে আমার কিছু যায় আসে না। একমাত্র চাওয়া, বাংলাদেশ জিতুক, এই দেশের মানুষ জিতুক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক।”
এই বার্তায় উপাচার্য মূলত শিক্ষার্থীদের দায়িত্বশীল ও নৈতিক আচরণের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জয়লাভ করা শিক্ষার্থীদের জন্য তিনি অহংকার থেকে মুক্ত থাকার গুরুত্ব এবং যারা নির্বাচনে হেরে গেছে, তাদের জন্য আত্মপর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
সালেহ হাসান নকীবের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সমর্থন পাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা হিসেবে গ্রহণ করা হয়েছে। বার্তাটি শিক্ষার্থীদের নির্বাচনের ফলাফলকে অতিক্রম করে নিজের শিক্ষা ও নৈতিক দিকগুলোর উন্নয়নে মনোযোগী হওয়ার প্রেরণা হিসেবে দেখা হচ্ছে।









