সালাউদ্দিন সুমন হত্যা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার
সালাউদ্দিন সুমন হত্যা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ‘২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা। তিনি সালাউদ্দিন সুমন হত্যা মামলার অন্যতম আসামি। বুধবার রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।

খিলগাঁও থানার সূত্র জানায়, গত বছরের ১৯ জুলাই দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে অনুষ্ঠিত মিছিল চলাকালীন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ চালান। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর ভিকটিমের স্ত্রী ফাতেমা আক্তার তমা বাদী হয়ে চলতি বছরের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালীন বুধবার সন্ধ্যার পর পশ্চিম আগারগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ প্রশাসন দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

ঘটনা শহরের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলে সর্তকতার সুর সৃষ্টি করেছে। সালাউদ্দিন সুমনের পরিবার এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ঘটনায় দ্রুত বিচার ও আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত