সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার
সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ‘২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

দেশের সৎ ও দেশপ্রেমিক প্রশাসনিক ব্যক্তিত্ব সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আজ শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যু সংবাদে জাতীয় রাজনীতি ও সরকারি প্রশাসন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কাজী মিরাজ হোসেন দীর্ঘকাল BNP চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দায়িত্বশীল পদে কাজ করেছেন। দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি সততা ও ন্যায়পরায়ণতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক উত্থান-পতনের সময়ে, বিশেষ করে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার কর্তৃক তাকে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হয় এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এর মধ্যেও তিনি অবিচলভাবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন।

সাক্ষরতার প্রকৃত চিত্র নিয়ে নতুন করে বিতর্ক

মরহুমের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের পরিবারের সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারও শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কাজী মিরাজ হোসেনের মরহুমের জানাজা আজ শুক্রবার গুলশান ২ নম্বর সোসাইটি মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হবে। এরপর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামের পারিবারিক বাড়িতে দাফনের জন্য নামাজের জানাজা আয়োজন করা হয়েছে। তাঁর প্রয়াণে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এক অমূল্য ক্ষতি ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত