সর্বশেষ :
আইপিএল ফাইনালে মুখোমুখি আরসিবি-গুজরাত পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ ইরান যুদ্ধের সুবর্ণ সুযোগে তুরস্কে এরদোয়ানের ক্ষমতা সুসংহতকরণের গল্প চীনের আপত্তি উপেক্ষা করে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা জাপানের ইউরোপসেরা পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সে রণক্ষেত্র দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর জামায়াত-এনসিপির অর্থের উৎস নিয়ে রাশেদ খাঁনের তীক্ষ্ণ কটাক্ষ ২৫ কোটি টাকা ‘নিয়ে যাওয়ার’ অভিযোগে মুখ খুললেন আসিফ মাহমুদ জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বাতাস এখনো অস্বাস্থ্যকর

সিলেট-ঢাকা রেলপথ উন্নয়নের দাবিতে নাগরিকদের কর্মসূচী চলমান থাকবে

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার
সিলেট-ঢাকা রেলপথ উন্নয়নের দাবিতে নাগরিকদের কর্মসূচী চলমান থাকবে

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা, একটি বাংলাদেশ অনলাইন

সিলেটের নাগরিক সমাজ রেলপথের অব্যবস্থাপনা ও মানহ্রাসের বিরুদ্ধে বুধবার (১৫ অক্টোবর) রেল গেইটে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ ও শোয়া কর্মসূচী সম্পন্ন করেছে। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে নাগরিকরা সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু করা এবং রেলের মান উন্নয়নের দাবি জানায়।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট রেলওয়ের বর্তমান অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত। দীর্ঘদিন ধরে সিলেটবাসী উন্নয়ন থেকে বঞ্চিত থাকলেও রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে সিলেট বিভাগের অবদান অপরিসীম। তবে সিলেটে মানসম্পন্ন রেলপথের অভাব, সড়কের বেহাল দশা এবং বিমান ভাড়ার অতিরিক্ততা সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে। মহাসড়কের সংস্কারের কারণে রেলপথে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। বক্তারা উল্লেখ করেন, সিলেট-ঢাকা মহাসড়ক বর্তমানে ৬/৭ ঘন্টার রাস্তা হওয়া সত্ত্বেও যানজটের কারণে সময় লাগছে ১২ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত। ফলে রেলপথকে প্রধান যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, রেল লাইনে অসাধু কর্মকর্তা, টিকেট কালোবাজারি, হিজড়াদের চাঁদাবাজি ও অতিরিক্ত ভাসমান ব্যবসায়ী ও যাত্রী ওঠানামা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালু, রেলপথ ডাবল লাইন করা, যাত্রীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন এবং ট্রেনের মান উন্নয়ন অত্যন্ত জরুরি। এছাড়া সিলেট-চট্টগ্রাম রুটে দুইটি আন্তঃনগর ট্রেন চললেও সরাসরি কক্সবাজার ট্রেন না থাকায় ভ্রমণকারীদের সুবিধা সংকুচিত হচ্ছে। বক্তারা সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটেও বিরতিহীন নতুন ট্রেন চালু করার আহ্বান জানান।

সমাবেশে রেলের টিকেট কালোবাজারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিবিযুকস’র ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। সমাবেশ পরিচালনা করেন সিবিযুকস’র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। বক্তৃতা করেন সিলেট সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের নেতৃবৃন্দ মোঃ আব্দুস শহীদ খান, সৈয়দ ইব্রাহীম, মোঃ ইব্রাহীম মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দসহ অন্যান্য সক্রিয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে রেলের মান উন্নয়ন, নতুন ট্রেন চালু এবং যাত্রী সুবিধা নিশ্চিত করার বিষয়ে জোর দাবি জানানো হয়, যাতে সিলেটবাসী নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং দ্রুত রেলপথে যাতায়াত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত