বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি বা এনরোলমেন্টের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। শনিবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এবারের লিখিত পরীক্ষায় মোট ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফলের পরবর্তী ধাপে এসব প্রার্থীকে এখন মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে হবে। বার কাউন্সিল জানিয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সংস্থাটি জানায়, মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে সফল প্রার্থীদের নাম আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, যা বাংলাদেশের বিভিন্ন আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমোদন দেবে।

ফলাফল জানতে লিংকে ক্লিক করুন

Enrollment-Written-Result-25-10-2025-PDF

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত