সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে বড় পরিবর্তন, ফুটবল টুর্নামেন্টে নতুন যুগের ইঙ্গিত সোমালি রেফারিকে ঢুকতে না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইয়ান রাইট ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে? মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার, স্বস্তি ফিরেছে পরিবারে মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, বাজার স্থিতিশীলতায় উদ্যোগ প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, সীমান্তে কড়াকড়ি জোরদার ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ নিয়ে নতুন বিতর্ক, যাচাই প্রক্রিয়া ঘিরে আলোচনা

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আবিদ, জিএস তানভীর

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬০ বার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ ।একটি  বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার দুপুরে তার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের জানান, দীর্ঘতম আলোচনা ও গণমত সংগ্রহের ভিত্তিতে প্যানেল গঠন করা হয়েছে।

প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

ঘোষিত ২৮ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ প্যানেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন সম্পাদকীয় পদ ও সদস্যপদে জায়গা পেয়েছেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক বিষয়ক, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, স্বাস্থ্য ও পরিবেশ এবং মানবাধিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম-পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ আগামী ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না।

প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন— মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সকলের মতামতকে গুরুত্ব দিয়ে প্যানেল নির্বাচন করেছি। এখানে অন্য কোনো হস্তক্ষেপ নেই। দীর্ঘদিনের দমন-পীড়নের পরও ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব, ইতিবাচক ও সহাবস্থানের রাজনীতি চর্চা করছে।”

তিনি আরও জানান, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত এই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। গত মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত ডাকসু নির্বাচনের ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি হল সংসদের জন্য ১৮টি হলে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত