সর্বশেষ :
সীমান্তে আটক ভারতীয় প্রতিবন্ধী নাগরিক, গ্রহণে অনীহা বিএসএফের চরের ১০ স্কুলে শিক্ষা সংকট, শ্রেণিকক্ষেই মাদকসেবন ও অবৈধ দখলের অভিযোগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রসঙ্গে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা রাজধানীতে অভিযান, ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মোশারফ গ্রেফতার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাসের চাপায় প্রাণ গেল যুবকের ১২ বছর ধরে অচল একটি সেতু, দুর্ভোগে কুড়িগ্রামের হাজারো মানুষ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত, আশাবাদ সরকারের বোয়ালমারীতে মাদক কারবারির সন্দেহে গণপিটুনি, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার এক মাসে চারবার ভূমিকম্প, বড় ঝুঁকির ইঙ্গিত নাকি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া? চীন থেকে যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ

ধামরাইয়ে পোশাক কারখানার ছাঁটাই, ক্ষতিপূরণের জন্য শ্রমিক বিক্ষোভ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার
ধামরাইয়ে পোশাক কারখানার ছাঁটাই, ক্ষতিপূরণের জন্য শ্রমিক বিক্ষোভ

২৬ আগস্ট ২০২৫|  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় অবস্থিত মমো ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা গতকাল সোমবার বিকেলে কারখানা কর্তৃপক্ষ কর্তৃক লে-অফ ঘোষণা করা হলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে অংশ নেন। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ শ্রম আইন অনুসরণ না করে তাদের ছুটি ও মাতৃত্বকালীন ছুটি প্রদান করেনি, অযথা বরখাস্ত করেছে এবং নির্যাতন করেছে। এই পরিস্থিতিতে, শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে জানানো হয় যে, গত তিন মাস ধরে কাজ না থাকায় প্রায়ই শ্রমিক ও কর্মকর্তাদের ছুটি দিতে হচ্ছিল। বন্ড লাইসেন্স-সংক্রান্ত জটিলতার কারণে আমদানি বন্ধ রয়েছে এবং বিদেশি ক্রেতারাও অর্ডার দিচ্ছেন না। এই কারণে, ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত লে-অফ ঘোষণা করা হয়েছে। এ সময় শ্রমিকদের শ্রম আইন অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শ্রমিকরা দাবি করেছেন, তাদের সার্ভিস বেনিফিট, ছুটির পাওনা টাকা, ১২০ দিনের বেসিক বেতন ও চলতি মাসের বেতন প্রদান করা হোক। তারা বলেন, কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা না করেই লে-অফ ঘোষণা করেছে, যা শ্রম আইন লঙ্ঘন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁয়া জানান, বিজিএমইএ, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করছেন। মূলত লে-অফ ঘোষণার কারণেই শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন। তারা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত