সর্বশেষ :
এনসিপি সরকার গড়লে মন্ত্রী কারা? জানালেন পাটওয়ারী ভারতের স্বার্থ রক্ষায় লিপ্ত বিএনপি: জাতীয় গণতান্ত্রিক পার্টি সৌদিতে মৃত্যুদণ্ডের শীর্ষে বিদেশিরা: উদ্বেগজনক তথ্য ঐতিহাসিক শান্তিতে দেশজুড়ে দুর্গোৎসব উদযাপন হেফাজতের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট সমমনা ইসলামী দল কক্সবাজারে ৪ পর্যটকের সাগরে প্রানহানি, এখনও নিখোঁজ ১ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ: উন্নত চিকিৎসায় বিএমইউতে স্থানান্তর রংপুরের গঙ্গাচড়ায় বিড়ির বাজার দখল কেন্দ্রিক কোন্দলে বিএনপি অফিসে ভাঙচুর ‘ইশরাক পোষ্য কোটায় রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতার ঘাটতি রয়েছে’: নিলোফার চৌধুরী খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগুনে ক্ষতিগ্রস্তদের ৩ দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার
বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আগামী তিনদিনের অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ করা হবে।

রোববার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। কারও কোনো ব্যত্যয় হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে, এবং যত অভিযোগ এসেছে সব আমলে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের স্বার্থে তিনদিনের ফ্লাইট চার্জ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিজিএমইএ জানিয়েছে, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন টাকার বেশি ছাড়িয়ে যেতে পারে। বিমানবন্দর থেকে শুক্র ও শনিবার আমদানি পণ্য ছাড় করা যাবে, এবং ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য ছাড় সম্পন্ন হবে। বিকল্পভাবে থার্ড টার্মিনালে আমদানি করা পণ্য রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত

Theme Dwonload From ThemesBazar.Com