সর্বশেষ :
আইপিএল ফাইনালে মুখোমুখি আরসিবি-গুজরাত পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ ইরান যুদ্ধের সুবর্ণ সুযোগে তুরস্কে এরদোয়ানের ক্ষমতা সুসংহতকরণের গল্প চীনের আপত্তি উপেক্ষা করে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা জাপানের ইউরোপসেরা পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সে রণক্ষেত্র দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর জামায়াত-এনসিপির অর্থের উৎস নিয়ে রাশেদ খাঁনের তীক্ষ্ণ কটাক্ষ ২৫ কোটি টাকা ‘নিয়ে যাওয়ার’ অভিযোগে মুখ খুললেন আসিফ মাহমুদ জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বাতাস এখনো অস্বাস্থ্যকর

ওসমানী মেডিকেল থেকে চিকিৎসা সরঞ্জাম চুরির সময় ধরা প্রলয় দে

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন প্রলয় দে (৪৬) নামে এক ব্যক্তি। তিনি হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় চিকিৎসকদের কক্ষ থেকে বিভিন্ন সার্জিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম চুরি করে পালানোর সময় পুলিশের হাতে আটক হন। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জানায়, রবিবার বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য টহলকালে প্রলয় দেকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন। পরে তাকে অনুসরণ করে ধরা হলে তার কাছ থেকে সার্জিক্যাল আইটেম, ইঞ্জেকশনের সিরিঞ্জ, স্যালাইন ও ব্লাড গ্লুকোমিটারসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার প্রলয় দে সিলেটের কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড় এলাকার ১৭৯ নম্বর বাসার বাসিন্দা কানু দে ও মায়া রানী দের ছেলে।

ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৪৩/১৯/১০/২৫) দায়ের করা হয়েছে। প্রলয় দেকে আদালতে সোপর্দ করার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ বলছে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সামগ্রী চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। প্রলয় দের গ্রেপ্তারের মাধ্যমে চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে অভিযান শুরু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত