প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
টঙ্গীতে একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহিন আলম জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে ওই ম্যানহোলে জমে থাকা কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারিয়া তাজনিম জ্যোতি চুয়াডাঙ্গার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। রোববার রাত আনুমানিক ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালায় এবং অবশেষে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনার তদন্ত করছেন।