বোরকা পরে চুরি করতে গিয়ে যুবক আটক

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭ বার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে হিজাব ও বোরকা পরে একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে আব্দুল মুমিন নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামে আরেক যুবক পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক আব্দুল মুমিন ও তাঁর সহযোগী আরিফুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। গভীর রাতে তাঁরা হিজাব ও বোরকা পরিহিত অবস্থায় রোয়াইর গ্রামের বেলাল হোসেনের বাড়িতে প্রবেশ করেন।

ওসি মুক্তারুল আলম জানান, বাড়িতে ঢুকে দুই যুবক বেলাল হোসেনের স্ত্রী সাজেদা বেগমের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাজেদা বেগম তাঁদের দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বাড়ির সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন।

পরিস্থিতি বুঝতে পেরে দুই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা আব্দুল মুমিনকে ধরে ফেলেন। তাঁর কাছ থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। তবে তাঁর সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।

খবর পেয়ে ক্ষেতলাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আব্দুল মুমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আরিফুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত