বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল মন্ডলকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে নুনগোলা ইউনিয়নের আশোকোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল মন্ডল ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে বাঘোপাড়া বন্দর থেকে বাড়ির দিকে ফিরছিলেন সাইফুল। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে একটি ধানখেতের দিকে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

সাইফুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত