সর্বশেষ :
দাদনের ফাঁদে জেলেরা, সীতাকুণ্ডে সাধারণের নাগালের বাইরে ইলিশ সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বায়ুদূষণে শীর্ষে কায়রো, দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বোর্ডে নতুন দায়িত্ব পেলেন ইশরাক বাস ডিপো সরেও মহাখালীর যানজট কমেনি ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সাঈদ-মুগ্ধর লড়াই চলবে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতের অভিনন্দন ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা দায়ের

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার
কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক ভবনে কর্মচারী সংঘের সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণের চেষ্টা করছে।”

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছামতো বাতিল করা যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্ক্ষাকে বুঝতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত