আল জাজিরা
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১১: ২৪
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ আলোচনা ও কথাবার্তার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনায় বিশ্বাসের বিষয়টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এক মার্কিন ডানপন্থী পডকাস্টার, টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের সহজ সমাধান সম্ভব—শুধু সঠিকভাবে আলোচনা চালাতে হবে। এই সাক্ষাৎকারটি সম্প্রতি প্রকাশ হয়েছে।
তবে তিনি অভিযোগ করেন, ইসরায়েলই মূলত এই আলোচনা ভেঙে দেওয়ার জন্য দায়ী। গত ১৩ জুন ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সেনা ও পরমাণুবিজ্ঞানীরা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পারমাণবিক আলোচনা স্থগিত হয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
পেজেশকিয়ান বলেন, হামলার সময় ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল। তাঁর দাবি, ইসরায়েল বোমা হামলা চালিয়ে বৈঠককক্ষ উড়িয়ে দিতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
তিনি আরও বলেন, এ অবস্থায় আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে হলে আস্থার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইসরায়েল আবারও আক্রমণ চালাবে কি না—তা নিয়ে শঙ্কা থেকেই যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনায় দ্বিমত পোষণ করেছিলেন বলে শোনা যায়।
এখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে পেজেশকিয়ান আশঙ্কা করছেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত করতে চাচ্ছেন। তিনি ট্রাম্পকে ইসরায়েলের সঙ্গে মিলে নতুন করে যুদ্ধ শুরু না করতে অনুরোধ জানিয়েছেন।
তবে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা সফল হয়েছে এবং তিনি নেতানিয়াহুর সঙ্গে এ নিয়ে আরও কথা বলবেন। পেজেশকিয়ান বিশ্বাস করেন, ট্রাম্প চাইলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতি ফিরিয়ে আনতে ভূমিকা