এইচএসসি পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, রেকর্ড আবেদন নিষ্পত্তি

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার
শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠন ও এমপিও আবেদনের সময় বৃদ্ধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ রবিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। রোববার সকাল ১০টায় সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। পাশাপাশি আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে। এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। সবচেয়ে বেশি আবেদন পড়ে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে। বিষয়ভিত্তিকভাবে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সর্বাধিক আবেদন জমা পড়ে।

চলতি বছরে ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। সামগ্রিক পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর বিপরীতে অকৃতকার্য হয় ৫ লাখের বেশি শিক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত