মিরপুরে চীনা নাগরিকের ওয়ালেট থেকে ৩০০ ডলার চুরি, যুবক গ্রেপ্তার

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার
মিরপুরে চীনা নাগরিকের ওয়ালেট থেকে ৩০০ ডলার চুরি, যুবক গ্রেপ্তার

২৭ আগস্ট ২০২৫|  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় মো. অন্তু (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

এর আগে, একই ঘটনায় সাব্বির (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্তুকে গ্রেপ্তার করা হয়।
Image

মামলার সূত্রে জানা যায়, ১৭ আগস্ট সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাচ্ছিলেন এক চীনা পর্যটক। এ সময় তাঁর ওয়ালেট চুরি হয়, যাতে নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও একটি ব্যাংক কার্ড ছিল। চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুল মিরপুর মডেল থানায় এই ঘটনায় মামলা করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ২১ আগস্ট রূপনগর চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চুরির ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে আজ সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে অন্তুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চুরির ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বির ও অন্তুের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত