আজ রোববার রাত থেকে শুরু হয়ে আগামীকাল ভোর পর্যন্ত চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এটি দেখা যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তবে বাংলাদেশ থেকেও স্পষ্টভাবে গ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে।
এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত সম্পূর্ণভাবে দৃশ্যমান হবে। এছাড়া এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিম অঞ্চল থেকেও আংশিকভাবে দেখা যাবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এ গ্রহণ দেখা যাবে না।