সর্বশেষ :
মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, সীমান্তে কড়াকড়ি জোরদার ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ নিয়ে নতুন বিতর্ক, যাচাই প্রক্রিয়া ঘিরে আলোচনা যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, স্বস্তিতে ক্রেতারা বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা জোরদার জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মত বিশ্লেষকদের ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন, জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব ই-হেলথ কার্ডে রোগীর সব চিকিৎসা রেকর্ড এক প্ল্যাটফর্মে সংরক্ষণ ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক শান্তিরক্ষায় ভবিষ্যৎ মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর

নির্বাচনে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫১ বার
নির্বাচনে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে

প্রকাশ: ১৯ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় আর পোস্টার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রচারমাধ্যম হিসেবে এবার পোস্টারের বদলে প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন।

তিনি জানান, ‘আচরণ বিধিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, তবে এটি কার্যকর হবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের পর। এছাড়া বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো নিষিদ্ধ থাকবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে এবং কোনো প্রার্থী যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে থাকেন, তবে তাকে পদত্যাগ করতে হবে। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি কমন প্ল্যাটফর্ম থাকবে, যেখানে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরবেন। পাশাপাশি প্রার্থিতা বাতিল সংক্রান্ত ধারা হিসেবে আরপিও’র ৯১/ঙ ধারা নতুন আচরণ বিধিতে যুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত